বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা ইমন সরকার গ্রেপ্তার না ফেরার দেশে চলে গেলো ফাহিম। আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি: সারজিস

পঞ্চগড় প্রতিনিধিঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপি ছয়জন প্রতিনিধি সংসদে পাঠিয়েছে। তারা জনগণের আকাঙ্ক্ষা ও পরিবর্তনের চেতনাকে প্রতিনিধিত্ব করবে।
বিস্তারিত খবর:
শুক্রবার পঞ্চগড়ের হিমালয় বিনোদন পার্কে এনসিপির জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে সারজিস আলম বলেন, সংসদের প্রথম অধিবেশনে কিছু পক্ষ সংসদকে কলুষিত করার চেষ্টা করেছে। তবে বিরোধী ঐক্যজোট ও এনসিপির সদস্যরা তা প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, পঞ্চগড়ের রাজনৈতিক পরিবেশে কোনো দলের মানুষ স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে এবং এনসিপি কখনোই বাধা দেবে না। তবে গণতান্ত্রিক চর্চায় যদি কেউ অন্য দলের পথ বাধাগ্রস্ত করে, তখন এনসিপি প্রতিবাদ করবে।
সারজিস আলম আরও জানান, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। ভোটের প্রতিটি একক রক্ষা করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার ভাষায়, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের লড়াইয়ে নেতৃত্ব দিতে পারলে ভবিষ্যতের বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page