বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা ইমন সরকার গ্রেপ্তার না ফেরার দেশে চলে গেলো ফাহিম। আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া

এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের আশুলিয়া–সাভার জোনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিউজ ডেক্স:

এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের আশুলিয়া–সাভার জোনের উদ্যোগে এক মিলনমুখর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) সাভারের থানা রোডস্থ বাগানবাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক বন্ধু একত্রিত হন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে ০৬–০৮ ব্যাচের প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
ইফতার মাহফিলে অংশ নিয়ে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় সবাই আনন্দঘন সময় কাটান এবং পুরোনো স্মৃতিচারণ করেন। আয়োজকরা জানান, আশুলিয়া–সাভার জোনের ০৬–০৮ ব্যাচের বন্ধুদের মধ্যে বন্ধন অত্যন্ত সুদৃঢ়। তারা সব সময় একত্রিত হয়ে ব্যাচভিত্তিক নানা সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ কর্মসূচির উদ্যোগ নিয়ে সফলভাবে সম্পন্ন করে আসছেন।
আয়োজকরা ভবিষ্যতে সকল আয়োজনেও বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন। পাশাপাশি ২০২২ সালের মতো সারা বাংলাদেশের বন্ধুদের নিয়ে আবারও শিগগিরই ০৬–০৮ আশুলিয়া–সাভার জোনের উদ্যোগে একটি মেগাফেস্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।
বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা। অনুষ্ঠান শেষে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page