বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা ইমন সরকার গ্রেপ্তার না ফেরার দেশে চলে গেলো ফাহিম। আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া

সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি

নিউজ ডেক্সঃ

ঢাকা, ১ এপ্রিল ২০২৬: সংবিধান সংশোধনের জন্য দ্রুত একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত এই কমিটিতে ১৫ থেকে ২০ জন সদস্য থাকবেন এবং আনুপাতিক হারে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব রাখা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
মঙ্গলবার জাতীয় সংসদে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বক্তব্য দেন। তিনি জানান, সংবিধান সংশোধনের লক্ষ্যে সরকার এই কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।
তবে শুরু থেকেই এ প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিরোধীদল। তাদের অভিযোগ, সংবিধান সংস্কার পরিষদকে এড়িয়ে নতুন কমিটি গঠন করে সরকার মূল সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করতে চাচ্ছে।
বিরোধীদলীয় সংসদ সদস্যরা বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংশোধন প্রক্রিয়া হওয়া উচিত। কিন্তু প্রস্তাবিত কমিটিতে মৌলিক সংস্কারের বিষয়গুলো যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে তাদের আশঙ্কা।
একাধিক বিরোধী নেতা দাবি করেন, সরকারের প্রস্তাব দলীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অংশগুলো বাস্তবায়নের দিকে ঝুঁকছে, আর যেগুলো ক্ষমতার কাঠামোয় পরিবর্তন আনতে পারে—সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে, চিফ হুইপ বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তি দিতে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংবিধান সংশোধন প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত বিরোধীদলও এই কমিটিতে অংশ নেবে।
এদিকে, সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ সংক্রান্ত বিষয়েও আলোচনা চলছে এবং শিগগিরই এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page