বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা ইমন সরকার গ্রেপ্তার না ফেরার দেশে চলে গেলো ফাহিম। আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া

জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা ইমন সরকার গ্রেপ্তার

নিউজ ডেক্সঃ

জামালপুর সদর উপজেলায় ওয়ার্ড যুবদলের সভাপতি ইমন সরকারকে ৩১ পিস ইয়াবা ও ২৪ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) শেষ রাতে উপজেলার দেবেরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার তদন্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক।

গ্রেপ্তার ইমন সরকার ইটাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় এক সাবেক ছাত্রদল নেতা জানান, মাদকাসক্তি ও অসংলগ্ন আচরণের কারণে তাকে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page