বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা ইমন সরকার গ্রেপ্তার না ফেরার দেশে চলে গেলো ফাহিম। আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া

বগুড়া-৬ আসন ছেড়ে ঢাকা-১৭ রাখলেন তারেক রহমান।

নিউজ ডেক্স:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে জয়লাভের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনারের কাছে তারেক রহমানের আসন ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক চিঠি পৌঁছেছে বলে জানিয়েছে ইসি। এখন বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচনী আইন অনুযায়ী, কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হয় তিনি কোন আসনটি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে কমিশন অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করতে পারে। সেই আইনি প্রক্রিয়া মেনেই তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন।
বগুড়া-৬ আসনে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। অন্যদিকে, ঢাকা-১৭ আসনে তিনি পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।
দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরে এবারই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নেন তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অতীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একাধিক আসনে জয়লাভ করে একটি রেখে বাকিগুলো ছেড়ে দেওয়ার নজির স্থাপন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page