শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

গাজীপুরে অপ্রয়োজনীয় হর্ন বন্ধে উদ্যোগ, ১২ সপ্তাহে হর্নমুক্ত নগর গড়ার লক্ষ্য

নিউজ ডেক্সঃ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: শব্দদূষণ কমিয়ে নাগরিকদের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করতে গাজীপুরে সরকারি কাজে ব্যবহৃত যানবাহনে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রথম পর্যায়ে সরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ছাড়া চলাচল করবে। পরবর্তীতে পর্যায়ক্রমে জেলার সব ধরনের যানবাহনকে হর্নমুক্ত চলাচলে উদ্বুদ্ধ করা হবে।
জেলা প্রশাসক বলেন, অযথা হর্ন বাজানোর কারণে শহরের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত শব্দদূষণ বাড়ছে। এর ফলে শিক্ষার্থী, রোগী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ মানুষ নানা ধরনের শারীরিক ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহনের মাধ্যমেই সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করতে চায় প্রশাসন।
সভা শেষে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করতে সচেতন করা হয় এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page