বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
না ফেরার দেশে চলে গেলো ফাহিম। আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া সংসদ সদস্যদের বেতন-ভাতা ও বিশেষ সুবিধা: আইন অনুযায়ী যা পাচ্ছেন এমপিরা

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ১,৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ।

নিউজ ডেক্সঃ

৪৬তম বিসিএস পরীক্ষা–২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়। কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদের বিপরীতে এই সুপারিশ করা হয়েছে।
সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৭২ জন, পুলিশ ক্যাডারে ৭৯ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জন রয়েছেন। এছাড়া আনসার ক্যাডারে ১৪ জন, কর ক্যাডারে ৩৭ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
কারিগরি ও পেশাদার ক্যাডারের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন) উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি কৃষি ক্যাডারে ৬৮ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন এবং পশুসম্পদ ক্যাডারে ৭৩ জনকে মনোনীত করা হয়েছে। অন্যান্য পদের মধ্যে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩৩ জন এবং পরিসংখ্যান কর্মকর্তা পদে ৭ জনকে সুপারিশ করা হয়েছে।
পিএসসি জানায়, বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা–২০১৪ অনুযায়ী এই সুপারিশ প্রদান করা হয়েছে। মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে প্রাক-নিয়োগ যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে। তবে এই সুপারিশ কোনো প্রার্থীর চাকরি প্রাপ্তির নিশ্চিত অধিকার সৃষ্টি করে না


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page