বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা ইমন সরকার গ্রেপ্তার না ফেরার দেশে চলে গেলো ফাহিম। আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া

এপিবিএন প্রধান আলী হোসেন ফকির নতুন আইজিপি

নিউজ ডেক্সঃ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান আলী হোসেন ফকিরকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ-এ সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।
কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কমান্ড্যান্ট আরআরএফ সিলেট এবং অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সদর দপ্তর জানায়, আলী হোসেন ফকির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও আইভরিকোস্ট-এ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ ও সরকারি কাজে তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশে সফর করেছেন।
তিনি বর্তমানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এবং বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। তার সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজ-এর ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে—ছেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।
খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক থাকাকালে ২০২২ সালের নভেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। অভিযোগ ছিল, তিনি বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরে পদোন্নতি পেয়ে উপ-মহাপরিদর্শক এবং ২০২৫ সালের আগস্টে অতিরিক্ত আইজিপি হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page