বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা ইমন সরকার গ্রেপ্তার না ফেরার দেশে চলে গেলো ফাহিম। আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া

চাঁদা দিতে অস্বীকৃতি, প্রাণ গেল লেগুনাচালকের,জামায়েতে ইসলামীর নিন্দ।

নিউজ ডেক্সঃ

রাজধানীর যাত্রাবাড়ী–চিটাগাং রোড সড়কে লেগুনাচালক নুরে আলম (খায়রুল ইসলাম)-কে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। গণপরিবহন চালকদের কাছ থেকে বিভিন্ন সংস্থার নাম ভাঙিয়ে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগ রাষ্ট্র ও প্রশাসনের ভাবমর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি জানান, চাঁদা দিতে অস্বীকৃতি বা স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে গত ২০ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী–চিটাগাং রোডে ওই লেগুনাচালককে পিটিয়ে হত্যা করা হয়।
বিবৃতিতে তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজধানীর পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
নিহত খায়রুল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা শুধু একটি প্রাণহানি নয়—একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যতের নির্মম পরিসমাপ্তি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।
তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের কাছে তাদের জন্য উপযুক্ত আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে পরিবহনসহ সব খাতে চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজি বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page