বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা ইমন সরকার গ্রেপ্তার না ফেরার দেশে চলে গেলো ফাহিম। আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া

এনসিপি কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেফতার

নিউজ ডেক্সঃ

চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে কামালপুর ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। আসাদুল্লাহ এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং দলের প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিতেও দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে জামালপুর জেলার এক ব্যক্তির দায়ের করা চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের অ্যাম্বাসেডর হিসেবে এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন তিনি। নির্বাচন শেষে নিজ বাড়িতে অবস্থানকালে শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে সুজানগর থানায় এনে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা অভিযোগ করেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার দাবি, এটি পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা। তিনি দ্রুত তার স্বামীর মুক্তি দাবি করেন।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন বলেন, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page