
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (আজ) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার কাছ থেকে উদ্ধার করা টাকাগুলো মেশিনে গণনা করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগের দিন এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।