গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার দুই বছর বয়সী শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার বলেরহাট গ্রামের ইমাম হোসেনের মেয়ে মোসা. জান্নাতী (২৬) এবং তার দুই বছর বয়সী ছেলে জুনায়েদ। জান্নাতী তার স্বামী শামীম হোসেনকে নিয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার তিস্তারগেইট এলাকায় নূরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে টঙ্গীর শিলমুন এলাকায় আকিজ বেকারির পেছনে রেলওয়ে লাইনের পাশে হাঁটার সময় ঢাকা–ভৈরবগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও শিশু নিহত হন।
ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ (জিআরপি) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃমানিক সর্দার গাজীপুর