বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
জামালপুরে ৩১ পিস ইয়াবাসহ যুবদল নেতা ইমন সরকার গ্রেপ্তার না ফেরার দেশে চলে গেলো ফাহিম। আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া

উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি ও র‍্যাবের পোশাকসহ গ্রেপ্তার ৩

নিউজ ডেক্স

রাজধানীর উত্তরা পূর্ব এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি ও র‍্যাবের পোশাকসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তাররা হলেন— মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মো. রফিকুল ইসলাম ওরফে রবিউল (৫০), মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদ (৩৭) এবং মো. রেজাউল করিম (৩৪)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে উত্তরা পূর্ব থানার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে, ৬ নম্বর সেক্টরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে কয়েকজন র‍্যাবের পোশাক পরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড কার্তুজ, একটি ডামি পিস্তল, অ্যান্টেনাযুক্ত ব্যাটারিসহ একটি ওয়াকি-টকি সেট, দুই জোড়া হ্যান্ডকাফ, চারটি র‍্যাবের জ্যাকেট, দুটি ভুয়া র‍্যাব পরিচয়পত্র, দুটি পিস্তলের কাভার, একটি রিফ্লেক্টিং জ্যাকেট, একটি স্টিলের হাতুড়ি, কাগজে তৈরি দুটি গাড়ির নম্বর প্লেট, তিনটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার জালাল উদ্দিন ওরফে রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এছাড়া মিজানুর রহমান ওরফে মিজু আহমেদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page