শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া সংসদ সদস্যদের বেতন-ভাতা ও বিশেষ সুবিধা: আইন অনুযায়ী যা পাচ্ছেন এমপিরা মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ

বাগেরহাটে বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, একই পরিবারের ১২ সদস্য

নিউজ ডেক্সঃ

বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই একই পরিবারের সদস্য। এ মর্মান্তিক দুর্ঘটনায় মুহূর্তেই তছনছ হয়ে গেছে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুর রাজ্জাকের পরিবার।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল উপজেলার বেলাই ব্রিজ (গুনাই ব্রিজ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খুলনা থেকে একটি মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের নিয়ে মোংলায় ফিরছিলেন তারা। পথে রামপালের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজন নিহত হন।
পরে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ জনে। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, নিহতরা সবাই মোংলার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে বেশ সময় লাগে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেহনাজ মোশাররফ জানান, শিশুসহ ৯ জনের মরদেহ তাদের হাসপাতালে আনা হয়েছে। তাদের সবাইকে মৃত অবস্থাতেই হাসপাতালে নেওয়া হয়েছিল।
বর্তমানে নিহতদের ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page