মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া সংসদ সদস্যদের বেতন-ভাতা ও বিশেষ সুবিধা: আইন অনুযায়ী যা পাচ্ছেন এমপিরা মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ

শ্রীপুরে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত হয়নি।

নিউজ ডেক্সঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগুনে পোড়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার বৃন্দাবন এলাকায় বরমী-এমসি বাজার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা সড়কের পাশে আগুনে পোড়া ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানা-পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে কাজ করে এবং আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল কাইয়ুম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে পোড়া মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহটি সেখানে এনে পুড়িয়ে রেখে পালিয়ে গেছে। পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page