বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
আমার এই লেখাটির অবস্থান মানুষের মনের যাদুঘরে পূণরায় জুতো মারার আকাঙ্ক্ষাই হোক মানবতার সবচাইতে বড় আশ্রয় এবং প্রতিবাদের বজ্রধণি। ৪ বছরে চার কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড সংবিধান সংশোধন কমিটি গঠনের সিদ্ধান্ত, বিরোধীদলের আপত্তি আরও চার জেলায় নতুন ডিসি নিয়োগ ঈদের পথে থেমে গেল ট্রেন, আটকে গেল হাজারো মানুষের ঘরে ফেরার স্বপ্ন সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ আরও ৩ ঈদের আনন্দ ঢেকে গেলো মৃত্যুর মিছিলে। কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০,ঈদের রাতে শোকের ছায়া সংসদ সদস্যদের বেতন-ভাতা ও বিশেষ সুবিধা: আইন অনুযায়ী যা পাচ্ছেন এমপিরা মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিদের শপথ আজ

নিউজ ডেক্স:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ (১৭ ফেব্রুয়ারি)। সকাল ১০টায় শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় সচিবকে দেওয়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পাঠ করাবেন।
ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।
সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে ইসি জানায়। অন্যান্য দলের মধ্যে এনসিপি শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, এ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী অংশ নেন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-এর দুটি আসন (চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪) এর ফলাফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page