রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
কোনো এক উপজেলায় বিশেষ সুবিধা নয়, উন্নয়ন হবে সুষম: স্থানীয় সরকারমন্ত্রী দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ ভারতের আন্দোলনকারীদের প্রতি নাহিদের সংহতি, ‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’ ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী ‘ছেলেটা ভালো স্মৃতি নিয়ে ফিরুক’, সেই জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন ব্যবসায়ী গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, বাবা বললেন ‘খুশি তো অবশ্যই’ ছয় বছর ধরে ভারতের কারাগারে বন্দী, আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন মুসলিম যুবক সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

Reporter Name

জাতীয় ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে লক্ষ্য করে বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এসব অসত্য তথ্য প্রচার করে দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এই ধরনের অপপ্রচারের মূল লক্ষ্য হলো দেশের আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

আইএসপিআরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। সেখানে স্পষ্ট করা হয়েছে যে, কোনো বিশেষ মহলের অসৎ উদ্দেশ্য সাধনের জন্যই এই ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে। তাই এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের দ্বারা প্রভাবিত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিনীত আহ্বান জানিয়েছে সেনা বাহিনী।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক অগাধ আস্থা, ঐক্য, শৃঙ্খলা এবং উচ্চ পেশাদারিত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পুরোপুরি ঐক্যবদ্ধ রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের যেকোনো প্রয়োজনে অর্পিত দায়িত্ব পালনে এই বাহিনী সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ ও প্রস্তুত রয়েছে। অপপ্রচার চালিয়ে বাহিনীর এই অভ্যন্তরীণ সংহতিতে কোনো ফাটল ধরানো সম্ভব নয় বলে মনে সংশ্লিষ্টরা।

সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো খবরাখবর প্রচার বা গ্রহণের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের ওপর নির্ভর না করার পরামর্শ দিয়েছে আইএসপিআর। যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য কেবল আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সরকারি মাধ্যমগুলো অনুসরণের জন্য সকলের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page