রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
কোনো এক উপজেলায় বিশেষ সুবিধা নয়, উন্নয়ন হবে সুষম: স্থানীয় সরকারমন্ত্রী দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষায় দলীয় নেতাদের সজাগ থাকার নির্দেশনা সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ ভারতের আন্দোলনকারীদের প্রতি নাহিদের সংহতি, ‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’ ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী পূজামণ্ডপে ‘ঘুমহীন প্রহরীর’ ভূমিকা পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী ‘ছেলেটা ভালো স্মৃতি নিয়ে ফিরুক’, সেই জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন ব্যবসায়ী গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, বাবা বললেন ‘খুশি তো অবশ্যই’ ছয় বছর ধরে ভারতের কারাগারে বন্দী, আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন মুসলিম যুবক সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ

Reporter Name

জাতীয় ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে লক্ষ্য করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত জনসাধারণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা এবং দেশের সবচেয়ে আস্থার প্রতীক এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এসব অপপ্রচারের মূল উদ্দেশ্য। এ ধরনের অপপ্রচার রোধে দেশবাসীকে সচেতন থাকার এবং কোনোভাবেই এসব প্রোপাগান্ডায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক বিশ্বাস, ঐক্য, কঠোর শৃঙ্খলা এবং পেশাদারত্বের ওপর ভিত্তি করে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এক ও অভিন্ন রয়েছে। দেশের স্বাধীনতা রক্ষা এবং জনগণের যেকোনো প্রয়োজনে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালনে বাহিনীটি সর্বদা বদ্ধপরিকর।

সেনাবাহিনী বা সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো ধরনের খবর বা তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সামাজিক মাধ্যমের ওপর নির্ভর না করে কেবল আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য সূত্র অনুসরণের অনুরোধ জানিয়েছে আইএসপির। বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেছে সামরিক বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page