রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

মাঝ আকাশে যুক্তরাষ্ট্রে মেডিকেল ফ্লাইট নিখোঁজ

Reporter Name

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলের কাছে ছয়জন আরোহী নিয়ে একটি মেডিকেল ফ্লাইট রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। বারমুডা থেকে বোস্টন অভিমুখে যাত্রার একপর্যায়ে বিমানটির সঙ্গে রাডার ও রেডিও যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গালফস্ট্রিম জি-১০০ মডেলের এই বিমানটি উদ্ধারে ইতোমধ্যে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। বিমানটির সন্ধানে মার্কিন কোস্টগার্ড আকাশ ও সমুদ্র উভয় পথেই উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিখোঁজ হওয়া বিমানটি কানাডাভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেসের মালিকানাধীন বলে নিশ্চিত করা হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুযায়ী, বিমানটি বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে উড্ডয়ন করেছিল। নির্ধারিত সময় অনুযায়ী সেটির বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে বিমানটি আকস্মিকভাবে নিচে নেমে আসে। পাইলট সে সময় কোনো যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি পরিস্থিতির মুখোমুখি হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বলে জানা যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগের সময় পাইলটের বার্তাটি অস্পষ্ট হয়ে পড়েছিল এবং পরবর্তীতে বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ চিরতরে ছিন্ন হয়ে যায়।

ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের ফ্লাইট অপারেশন্স পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ জানিয়েছেন, নিখোঁজ ওই ফ্লাইটে দুই জন পাইলট এবং দুই জন মেডিকেল কর্মী ছিলেন। এই চারজনই কানাডার নাগরিক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া বিমানে একজন রোগী ও তাঁর এক স্বজনও অবস্থান করছিলেন, যারা অন্য কোনো দেশের নাগরিক। মূলত একজন অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য কানাডায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে বিমানটি বারমুডায় পাঠানো হয়েছিল। যাত্রাপথে বৈদ্যুতিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ম্যাসাচুসেটসের নানটাকেট দ্বীপের সামুদ্রিক এলাকায় বর্তমানে উদ্ধারকর্মীরা জোরেশোরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বিমানটির টেইল নম্বর ধরে কোস্টগার্ডের বিশেষ দল সাগরে এবং আকাশে চিরুনি অভিযান পরিচালনা করছে। বৈরী আবহাওয়া ও রাতের অন্ধকারে উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। তবে নিখোঁজ যাত্রীদের নিরাপদে উদ্ধারের আশা এখনো ছাড়ছেন না উদ্ধারকারী দলের সদস্যরা। আন্তর্জাতিক এই মেডিকেল ফ্লাইটটির আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় সংশিষ্ট মহলে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page