শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

নতুন পে-স্কেল বাস্তবায়ন এখনই বলা যাচ্ছে না: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেক্স:

বর্তমান আর্থিক পরিস্থিতিতে নতুন পে-স্কেল কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছেন না অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পে-স্কেল সংক্রান্ত সুপারিশগুলো আগে পর্যালোচনা করতে হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নবম পে-স্কেল পুরোপুরি নাকি আংশিক বাস্তবায়ন হবে—এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, মোট ব্যয়ের পরিমাণ এবং বর্তমান আর্থিক সক্ষমতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশ-এর ট্যাক্স রাজস্ব ও ট্যাক্স-জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। তাই বাস্তবায়নের আগে সব দিক যাচাই-বাছাই করা হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণের সুযোগ পায়। সবার জন্য সমান সুযোগ বা “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত করা গেলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছেও পৌঁছাবে।
তিনি জোর দিয়ে বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য, যেখানে দেশের প্রতিটি মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page