শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি শিক্ষার্থীকে মারধর: চার পুলিশ সদস্য ক্লোজড

নিউজ ডেক্স:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত চার পুলিশ সদস্যকে ক্লোজড (সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। তিনি জানান, মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে দায়িত্বরত চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে অভিযানের সময় ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশ হামলার অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন—বিনা কারণে কাউকে মারার অধিকার পুলিশকে কে দিয়েছে? সাধারণ মানুষ কি রাস্তায় চলাচল করতে পারবে না? তারা ডিসি মাসুদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবি জানান।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১) ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে;
২) ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে;
৩) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page