শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

১০ অফিসার নিয়োগ দেবে রানার গ্রুপ, ফ্রেশাররাও পাবেন আবেদনের সুযোগ

Reporter Name

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রানার গ্রুপ জনবল বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেলস বিভাগে সেলস অফিসার বা সিনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এই প্রক্রিয়ায় মোট ১০ জন যোগ্য প্রার্থীকে আকর্ষণীয় বেতনে ফুলটাইম চাকরির সুযোগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই এই পদের জন্য নিজেদের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারী প্রার্থীদের নুন্যতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবিএ কিংবা বিকম ডিগ্রি থাকতে হবে। বিশেষ করে ম্যানেজমেন্ট অথবা মার্কেটিং বিষয়ে ডিগ্রিধারীরা এই পদের জন্য বেশি প্রাধান্য পাবেন। প্রার্থীর বয়সসীমা ২৩ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। এছাড়া কাজের সুবিধার্থে দেশের যে কোনো জেলায় পোস্টিং নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

এই পদে আবেদন করার জন্য পূর্বে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, তবে রানার গ্রুপ নতুনদের জন্যও সুযোগ উন্মুক্ত রেখেছে। অর্থাৎ কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াও ফ্রেশার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

গত ১২ সেপ্টেম্বর থেকে এই নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে নিজেদের আবেদনপত্র জমা দিতে পারবেন। চাকরিপ্রার্থীরা বিডিজবস ডটকম অথবা রানার গ্রুপের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page