শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

দলে জামায়াতের আদর্শ বিস্তারের অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ

Reporter Name

রাজনীতি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুর রহমান। সম্প্রতি তিনি দলটির আহ্বায়কের দপ্তরে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এনসিপির নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী রাজনৈতিক কৌশল এবং জামায়াতে ইসলামীর সঙ্গে দলটির জোট গঠনের তীব্র সমালোচনা করে তিনি এই পদপদবি ছাড়ার ঘোষণা দেন।

পদত্যাগপত্রে আব্দুর রহমান উল্লেখ করেন যে, তিনি শুরু থেকেই বহুত্ববাদী গণতান্ত্রিক চেতনা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের আশায় এই দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু দলের ভেতরে জামায়াতের সঙ্গে জোট গঠনের কারণে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলটিতে জামায়াতের আদর্শের অনুপ্রবেশ ঘটেছে বলে তাঁর অভিযোগ। কৌশলগত নির্বাচনী জোট এবং আদর্শিক জোট যে এক নয়, সেই নীতি থেকে এনসিপি সরে এসেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন যে, দেশের স্বাধীনতার ইতিহাস ও বিভিন্ন রাজনৈতিক শাসনামল নিয়ে মতামত প্রকাশ করতে গেলে তাঁকে প্রতিপক্ষের মতো আচরণ সহ্য করতে হয়েছে। এমনকি ঐতিহাসিক বিষয়ে ভিন্নমত পোষণ করায় তাঁকে রাজনৈতিক ট্যাগ দিয়ে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হয়েছে। এমতাবস্থায় নৈতিক ও আদর্শিক কারণে সংগঠনের সঙ্গে কাজ করা তাঁর পক্ষে আর সম্ভব নয় বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

এদিকে আব্দুর রহমানের এসব অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি নেতৃত্ব। দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার দাবি করেছেন যে, আসন্ন পুনর্গঠিত কমিটিতে রাখা হচ্ছে না—এমন তথ্য নিশ্চিত হওয়ার পরেই তিনি পদত্যাগের এই নাটক সাজিয়েছেন। তিনি আরও জানান যে ওই নেতা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণায় যুক্ত থাকার কারণে তাঁকে নতুন কমিটিতে রাখা হচ্ছিল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page