মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
বিয়ের ১৪ দিন আগে ডেঙ্গুতে মৃত্যু, নিথর কপালে সিঁদুর পরালেন হবু বর ১৪ মিনিটে ৪ গোল, বেলজিয়ামের বিপক্ষে নাটকীয় জয় ফ্রান্সের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ তুরস্কের জালে ইতালির ৩ গোল খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার ও শাস্তি দাবি ডুজার ‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার নানাবাড়িতে এসে ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল গাইবান্ধার সেই ‘এক টাকার মাস্টার’ লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

নানাবাড়িতে এসে ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু

Reporter Name

যশোরের কেশবপুর উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক এক দুর্ঘটনায় দুই শিশু ভাই-বোনের প্রাণহানি ঘটেছে। সম্প্রতি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। পানিতে ডুবে মৃত্যুর এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের মধ্যে চলছে কান্নার রোল।

নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন এবং খাজুরা গ্রামের শাহজালালের মেয়ে সুমাইয়া খাতুন। সম্পর্কে তারা সৎ ভাই-বোন ছিল এবং বয়স যথাক্রমে আট ও পাঁচ বছর। ঘটনার কিছুদিন আগে তারা মা-বাবার সঙ্গে কেশবপুরে নানা হান্নানের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে বাড়ির সবার অগোচরে অজান্তে ঘর থেকে বের হয়ে যায় ওই দুই শিশু। পরে তারা স্থানীয় ইছারউদ্দিন সানার মালিকাধীন একটি পুকুরে শাপলা ফুল তুলতে নামে এবং একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে স্বজনেরা ওই পুকুরের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখেন এবং দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় পুলিশ ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page