সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২ নাশতার সময় গলায় ডিম আটকে প্রাণ গেল তরুণীর হাসিমুখে ফুলেল শুভেচ্ছা নিলেন শিক্ষক, কিছুক্ষণ পর ঢলে পড়লেন মৃত্যুর কোলে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল, তড়িঘড়ি গর্ত ভরাট, ঝুঁকি নিয়ে যান চলাচল ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২ প্রাচীন দাঁত দেখে গবেষকেরা জানালেন, মানুষ সুপারি খেত ২৫ হাজার বছর আগে থেকেই ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২ দুদকের মামলায় ছেলেসহ গ্রেপ্তার দেখানো হলো শাজাহান খানকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল, তদন্তে ডিবি আলোয় মস্তিষ্ক নিয়ন্ত্রণের কৌশল উদ্ভাবনে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল, তড়িঘড়ি গর্ত ভরাট, ঝুঁকি নিয়ে যান চলাচল

Reporter Name

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত গুরুত্বপূর্ণ ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে বড় ধরনের ফাটল ও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সম্প্রতি হঠাৎ করেই সড়কের বিভিন্ন অংশে এই ত্রুটি দেখা দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ব্যস্ততম এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও নির্মাণ কাজের সাথে জড়িতরা তাৎক্ষণিকভাবে মেরামতের উদ্যোগ নেয়। তবে অভিযোগ উঠেছে যে, ফাটল ও গর্ত মেরামতের নামে কেবল দায়সারা গোছের কাজ করা হয়েছে। বিশেষ করে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের ধসে যাওয়া অংশটি স্থায়ীভাবে সংস্কার না করে জোড়াতালি দিয়ে জিও ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এ ধরনের অপরিকল্পিত ও তড়িঘড়ি করা মেরামতের কারণে স্থানীয় চালক ও যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারী যানবাহন চলাচলের জন্য তৈরি এই এক্সপ্রেসওয়েতে জিও ব্যাগ ব্যবহারের মাধ্যমে ঝুঁকি পুরোপুরি দূর হয়নি। বরং সামান্য বৃষ্টি বা অতিরিক্ত চাপের কারণে এই আন্ডারপাসটি যেকোনো মুহূর্তে আবারও ধসে পড়তে পারে।

এদিকে চরম ঝুঁকি নিয়েই প্রতিদিন এই ত্রুটিপূর্ণ সড়ক দিয়ে বিভিন্ন দূরপাল্লার ও ভারী যানবাহন চলাচল করছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের এমন উদাসীনতার কারণে যে কোনো সময় বড় ধরনের প্রাণহানি বা সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত এই মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশটি স্থায়ী ও টেকসই পদ্ধতিতে মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page