সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
ভাড়াটে খুনি দিয়ে চকরিয়ার ছাত্রদল নেতা জিশানকে হত্যা, বলছে পুলিশ দুই বছর বয়সে বাবাকে হারায়, মা অসুস্থ; জিপিএ–৫ পাওয়া সেঁজুতিকে যেন থেমে যেতে না হয় জুতায় ১৬ কোটি টাকার সোনা, বিমান বাংলাদেশের দুই কর্মী রিমান্ডে অন্ধকার কোণে পড়েছিল ৩০ ডলারের চিত্রকর্ম—বিক্রি হলো প্রায় ১৭ কোটি টাকায় থানচির পাহাড়ি সড়কে পর্যটকবাহী গাড়ি খাদে, দুই পর্যটক নিহত সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশি নিহত ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘মাস্টার’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার পুলিশের খুলনার ইনিংস ব্যবধানে জয়, তাইবুর-সাদিকের সেঞ্চুরি বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২

অন্ধকার কোণে পড়েছিল ৩০ ডলারের চিত্রকর্ম—বিক্রি হলো প্রায় ১৭ কোটি টাকায়

Reporter Name

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি বাড়ির মালামাল বিক্রির সময় মাত্র ৩০ ডলারে কেনা একটি পুরোনো চিত্রকর্ম নিলামে প্রায় ১৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৬ কোটি ৬২ লাখ টাকার বেশি। অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস নামের এই ছোট্ট তেলচিত্রটি মূলত বিখ্যাত মার্কিন স্যুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা একটি অমূল্য সৃষ্টি। দীর্ঘদিন ধরে জনচক্ষুর অন্তরালে থাকা এই পেইন্টিংটি সম্প্রতি নিলাম প্রতিষ্ঠান ফ্রিম্যান’স-এর মাধ্যমে রেকর্ড দামে বিক্রি হয়।

১৯৫১ সালে তৈরি এই শিল্পকর্মটিতে ১০টি সামুদ্রিক শামুকের খোলস ফুটিয়ে তোলা হয়েছে, যা ওই শিল্পীর কাজের একটি পরিচিত বৈশিষ্ট্য ছিল। সে সময় চিত্রকর্মটি বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শিত হলেও শিল্পী নিজে এটি বিক্রি করেননি। চিকিৎসাসেবা পাওয়ার বিনিময়ে তিনি এটি মিশিগানের এক চিকিৎসককে উপহার হিসেবে দিয়েছিলেন। পরবর্তী সময়ে চিকিৎসকের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে চিত্রকর্মটি বিভিন্ন হাত ঘুরে একটি বাড়ির পুরোনো আসবাবপত্রের সঙ্গে অবহেলায় পড়ে থাকে।

পুরাতন রেকর্ড ও মধ্য-শতকের আসবাব সংগ্রহকারী এক ব্যক্তি বাড়ির করিডরের এক অন্ধকার কোণ থেকে এটি ৩০ ডলারে কিনে নেন। পেইন্টিংটির পটভূমিতে অস্পষ্টভাবে শিল্পীর স্বাক্ষর দেখতে পেয়ে তাঁর সন্দেহ হয় এবং তিনি এ বিষয়ে খোঁজখবর শুরু করেন। মিলওয়াকি আর্ট মিউজিয়ামে গিয়ে তিনি বুঝতে পারেন যে এটি বহু বছর ধরে হারিয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শিল্পকর্ম। পরে শিল্প বিশেষজ্ঞ ও ইতিহাসবিদদের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর পেইন্টিংটি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিলাম প্রতিষ্ঠান শুরুতে ছবিটির দাম সর্বোচ্চ আড়াই লাখ ডলার অনুমান করলেও চূড়ান্ত বিক্রি সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে। এর আগে এই শিল্পীর অন্য একটি কাজ ১০ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ১৯৭৭ সালে প্রয়াত গারট্রুড অ্যাবারক্রোম্বি তাঁর স্বপ্নময় ও অতিলৌকিক আবহের চিত্রকর্মের জন্য বিখ্যাত ছিলেন। এস্টেট বিক্রির আসর থেকে এমন দুর্লভ শিল্পকর্মের পুনরাবিষ্কারকে সংশ্লিষ্ট শিল্পবোদ্ধারা একটি অবিশ্বাস্য ঘটনা বলে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page