বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
ভাইরাল মিজানের ১০০ টাকায় গরুর মাংস-ভাতের দোকান আবার উচ্ছেদ বিশ্বের সবচেয়ে শব্দদূষণকারী দুই পাখির সন্ধান ম্যান সিটিকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করল প্রিমিয়ার লিগ থার্ড টার্মিনালের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকে তলব কোটি মানুষের খাদ্য জোগাতে পারে এই ‘মিথ্যা কলা’ গাছ মাদ্রাসার ছাদে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান মাগুরায় এক বাড়ির বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি কি নিষিদ্ধ? হুইপের কণ্ঠ নকল করে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ: গ্রেপ্তার ২, রিমান্ডে ১

ম্যান সিটিকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করল প্রিমিয়ার লিগ

Reporter Name

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘন এবং ভুয়া চুক্তি ও কৃত্রিমভাবে আয় বাড়ানোর অভিযোগে ম্যানচেস্টার সিটিকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রিমিয়ার লিগের গঠিত একটি স্বাধীন কমিশন দীর্ঘ তদন্ত ও পর্যালোচনার পর ক্লাবটির বিরুদ্ধে আনা শতাধিক অভিযোগের সত্যতা পেয়েছে। এই রায়ের ফলে ইংলিশ ফুটবলের অন্যতম সফল এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাব কর্তৃপক্ষ দীর্ঘ সময় ধরে লিগের আর্থিক স্বচ্ছতা নীতি উপেক্ষা করে ভুয়া বাণিজ্যিক চুক্তি তৈরি করেছে। এছাড়া স্পন্সরশিপ থেকে প্রাপ্ত প্রকৃত আয়ের চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ ক্লাবের খাতায় দেখানো হয়েছিল, যা ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। প্রিমিয়ার লিগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ক্লাবটি সঠিক হিসাব দাখিল না করে নিয়মের গুরুতর লঙ্ঘন করেছে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে পয়েন্ট কাটা, বিশাল অঙ্কের আর্থিক জরিমানা কিংবা প্রিমিয়ার লিগ থেকে অবনমিত করার মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে থেকেই ক্লাবটির বিরুদ্ধে ফুটবল মহলে নানা গুঞ্জন ছিল, যা এই রায়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ পেল। তবে এই রায়ের বিরুদ্ধে ক্লাব কতৃপক্ষ আপিল করার সুযোগ পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিশ্ব ফুটবলে ম্যানচেস্টার সিটির বর্তমান সাফল্য ও সাম্প্রতিক বছরগুলোতে তাদের দাপুটে পারফরম্যান্সের মাঝে এই ঘটনা ক্লাবটির সুনামকে বড় ধাক্কা দিল। ফুটবলপ্রেমী ও বিশ্লেষকরা মনে করছেন, এই আইনি লড়াইয়ের চূড়ান্ত পরিণতি প্রিমিয়ার লিগের ইতিহাসে বড় ধরনের দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামী দিনে এই মামলার আইনি প্রক্রিয়া কীভাবে এগোয় এবং ক্লাব কর্তৃপক্ষ এর কী ধরনের আইনি মোকাবিলা করে, সেটাই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page