মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে বিমানবন্দর তৃতীয় টার্মিনালের ২৫০ কোটি টাকা আত্মসাৎ: তারিক সিদ্দিককে দুদকে তলব দেশের নাগরিক হিসেবে আমি ন্যায়বিচার চাই: তানজিন তিশা বাড়িতে মেয়ের বিয়ের ডামাডোল, সড়কে প্রাণ গেল বাবার ২০০ বছরের ইতিহাসে প্রথম নারী বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে মার্কিন অঙ্গরাজ্য টেনেসি নিজের মৃত্যুর ভুয়া খবর নিয়ে পাকিস্তানি ক্রিকেটারের মজা দুই বড় জাহাজের সংঘর্ষে মাঝখানে পড়ে যায় লাইটার, শ্রমিকের চিৎকার—‘আল্লাহরে, ইন্না লিল্লাহ’ গাজা অভিযানের সময় ইসরাইলকে অস্ত্রের যন্ত্রাংশ দিয়েছিল ভারত দিল্লির একজন পুরুষের দেহে গর্ভাশয় কীভাবে? সারা দুনিয়ায় ২০২৬, কিন্তু ইথিওপিয়াতে কেন ২০১৯ সাল

বাড়িতে মেয়ের বিয়ের ডামাডোল, সড়কে প্রাণ গেল বাবার

Reporter Name

বাড়িতে চলছে মেয়ের বিয়ের আনন্দঘন প্রস্তুতি এবং নানা আয়োজন। চারদিকে চলছে কেনাকাটা ও স্বজনদের ব্যস্ততা। কিন্তু এই আনন্দের মাঝেই নেমে এসেছে গভীর শোকের ছায়া। মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লোকমান হোসেন নামের এক বাবা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার দিন ভোরে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন লোকমান হোসেন। এ সময় দ্রুতগতির একটি মাছবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা সামলাতে না পেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে সজোরে ধাক্কা খায়। এতে মাছবাহী ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারাত্মক আহত হন লোকমান হোসেন। পাশাপাশি ট্রাকটির সামনের সিটে বসে থাকা দিরু নামের এক মাছ ব্যবসায়ীও আটকা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লোকমান হোসেনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর মারা যান ওই ট্রাকযাত্রীও।

নিহত লোকমান হোসেন গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে এবং অপর নিহত ব্যক্তি দিরু নেত্রকোনা জেলার বাসিন্দা ছিলেন। এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবারজুড়ে শোকের মাতম চলছে। বিয়ের বাজার করে হাসিমুখে ঘরে ফেরার কথা থাকলেও তাঁকে শেষ পর্যন্ত ফিরতে হলো নিথর লাশ হয়ে।

খবর পেয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং ঘটনার পর চালক পালিয়ে গেলেও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page