শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

গফরগাঁওয়ে ডাকাতি শেষে ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

Reporter Name

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রবাসীর বাড়িতে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক ও লোমহর্ষক অপরাধের ঘটনা। সম্প্রতি গভীর রাতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হানা দেয় ওই বাড়িতে। অস্ত্রের মুখে জিম্মি করে তারা ঘরের ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান মালামাল লুটপাট শুরু করে। আকস্মিক এই হামলায় পরিবারটির সদস্যরা চরম আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রতিরোধের কোনো সুযোগ পাননি।

ডাকাতির তাণ্ডব শেষ হওয়ার পরপরই অপরাধীরা এক পৈশাচিক ও অমানবিক কান্ড ঘটিয়ে বরে। তারা প্রবাসীর চৌদ্দ বছরের কিশোর ছেলেকে হাত-পা বেঁধে একটি ঘরে আটকে ফেলে। এরপর অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়, যাতে সে কোনো ধরনের চিৎকার বা শব্দ করতে না পারে। এই অবস্থায় অসহায় ছেলের সামনেই গৃহবধূকে জোরপূর্বক নির্যাতন চালায় দুর্বৃত্তরা।

শুধু এই নৃশংসতা চালিয়েই ক্ষান্ত হয়নি অপরাধীরা, বরং তাদের পাশবিক নির্যাতনের পুরো দৃশ্যটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে এই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগী পরিবারটিকে চরম ভয়ভীতি দেখানো হয়। যাতে তারা পুলিশ বা আইনের আশ্রয় নিতে না পারে, সেজন্য নানা ধরনের ভয় ও পরিণতি দেখায় ওই চক্রটি।

ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগলেও পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page