শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

ইরান হরমুজ প্রণালিতে তেল পরিবহন বন্ধ ঘোষণা, খামেনির মৃত্যু গুজব উড়াল

Reporter Name

ইরান হরমুজ প্রণালির মাধ্যমে কোনো জাহাজ চলাচল বন্ধ করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।
হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানির রুট। এটি উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো যেমন সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানির প্রধান মাধ্যম। প্রণালিটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করে বিশ্ববাজারে তেল পৌঁছে দেয়।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।
এর আগে, ইসরায়েলের চ্যানেল-১২ দাবি করেছিল শনিবার ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হয়েছেন। বিষয়টি প্রকাশের পর আরাঘচি এনবিসি নিউজকে সাক্ষাৎকারে বলেন, হামলায় দুই কমান্ডার নিহত হয়েছেন, তবে সকল উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেঁচে আছেন। তিনি আরও জানান, দেশ পরিস্থিতি মোকাবিলা করছে এবং সবকিছু নিয়ন্ত্রণে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page