মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
বাংলাদেশি নাবিক বললেন, ‘কেবিনে থাকলে হয়তো বেঁচে ফেরা হতো না’ ২৬টি স্যাটেলাইট স্থাপনের পর প্রশান্ত মহাসাগরে ল্যান্ডিং করল স্পেসএক্সের ‘স্টারশিপ’ ব্যক্তিগত ইভেন্টেও আরচারদের হতাশা এটা যৌনতা ও নিজের প্রয়োজন বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়: ৪১–এ পা দিয়ে রাধিকা নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল অক্টোবরে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে: রোসাটম ইরানকে নিষেধাজ্ঞার ছাড় দিতে ট্রাম্পের যে শর্ত সিডনিতে শেষ হলো বাংলাদেশি চিকিৎসকদের দুই দিনের বৃহৎ সম্মেলন মেটার ১৪.৩ বিলিয়ন ডলারের বাজির কেন্দ্রে—কে এই আলেক্সান্ডার ওয়াং চাঁদাবাজদের ‘ভিক্ষা’ দিতে ‘দানবাক্স’ বসালেন হাসনাত ও পাটওয়ারী

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা

নিউজ ডেক্সঃ

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত-ও রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
দেশটির প্রেসিডেন্সিয়াল কোর্ট জানিয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হবে। পাশাপাশি সৌদি আরবের প্রতিবেশী উপসাগরীয় দেশ ওমান-ও একই দিন থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও সিঙ্গাপুর-এ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দুটিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এর আগে তুরস্ক-এর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, মঙ্গলবার বিশ্বের কোনো আরব বা ইসলামি দেশ, এমনকি আমেরিকাতেও চাঁদ দেখা সম্ভব হবে না। তাদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) চাঁদ দেখার জোর সম্ভাবনা রয়েছে এবং চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page