বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে বৃত্তি

Reporter Name

শিক্ষা ডেস্ক: ইউরোপের দেশ নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড মাস্টার্স করার দারুণ সুযোগ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘মাস্ট্রিচ ইউনিভার্সিটি হল্যান্ড-হাই পটেনশিয়াল স্কলারশিপ’-এর আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষে পড়াশোনার জন্য এই আর্থিক সহায়তা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের দেশের মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ১৯ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ টিউশন ফি ছাড়াও জীবনযাত্রার ব্যয়ের জন্য আকর্ষণীয় অনুদান দেওয়া হবে। এর মধ্যে ১৩ মাসের মাস্টার্স প্রোগ্রামের জন্য ১৫ হাজার ৯২৫ ইউরো এবং ২৫ মাসের প্রোগ্রামের জন্য ৩০ হাজার ৬২৫ ইউরো প্রদান করা হবে। এ ছাড়া স্বাস্থ্যবিমা, ভিসা খরচ এবং প্রি-একাডেমিক প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ও এই বৃত্তির অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রকৌশল, স্বাস্থ্য, চিকিৎসা ও জীবনবিজ্ঞান এবং মনোবিজ্ঞান অনুষদের বিভিন্ন মাস্টার্স কোর্সে এই সুবিধা মিলবে।

এই বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে অবশ্যই নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল, সুইজারল্যান্ড বা সুরিনামের বাইরে অন্য কোনো দেশের নাগরিক হতে হবে এবং কোনো দ্বৈত নাগরিকত্ব থাকা চলবে না। পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষের পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তির যোগ্যতা থাকতে হবে এবং পূর্ববর্তী শিক্ষাজীবনে চমৎকার ফলাফল অর্জন করতে হবে। প্রার্থীর বয়স নির্দিষ্ট তারিখ অনুযায়ী ৩৫ বছরের বেশি হওয়া যাবে না।

আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে সর্বোচ্চ দুই পৃষ্ঠার জীবনবৃত্তান্ত বা সিভি, এক পৃষ্ঠার মোটিভেশন লেটার, শিক্ষাগত যোগ্যতার ট্রান্সক্রিপ্ট এবং একজন রেফারির যোগাযোগের বিবরণী অন্যতম। প্রথমে নির্ধারিত পোর্টালের মাধ্যমে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে নিবন্ধন করতে হবে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন ফরম পূরণ সম্পন্ন করতে হবে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই বৃত্তির জন্য আবেদন করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page