সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
ইরানের সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যান, উল্টো চাপে পড়তে পারেন ট্রাম্প সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষসহ ১৪ শিক্ষক অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষসহ ১৪ শিক্ষক অবরুদ্ধ যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছ থেকে গ্রেপ্তার ৫, সরিয়ে নেওয়া হয়েছে ৮৫ বাড়ির লোকজনকে কূটনীতিতেও আগ্রহী, তবে যুক্তরাষ্ট্র হামলা করলে জবাব দিতেও প্রস্তুত ইরান ব্রিটিশ-পাকিস্তান ও ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস, ১২৩ বছরেও চশমা ছাড়াই পড়েন কোরআন গণভোটে সুইজারল্যান্ডে আরও কঠোর নিরপেক্ষতার প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের প্রতিনিধি মঞ্চে উঠতেই বেরিয়ে গেলেন ইরানের প্রতিনিধি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে জাতিসংঘে রাশিয়ার কড়া বার্তা ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে, গ্রেপ্তার যুবক

কূটনীতিতেও আগ্রহী, তবে যুক্তরাষ্ট্র হামলা করলে জবাব দিতেও প্রস্তুত ইরান

Reporter Name

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দরজা খোলা রাখলেও, যেকোনো ধরনের সামরিক আগ্রাসন মোকাবেলায় তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের এই দ্বিমুখী অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তেহরান সবসময় আলোচনার পথকে স্বাগত জানায়, তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবে না দেশ।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের প্রস্তাব প্রত্যাখ্যানের গুঞ্জন নিয়ে কথা বলেন শীর্ষ এই ইরানি কূটনীতিক। তিনি জানান, তেহরান বিভিন্ন মাধ্যমে এমন খবর শুনেছে ঠিকই, তবে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরই পরবর্তী করণীয় নির্ধারণ করবে তেহরান।

চলমান উত্তেজনার অবসান ঘটাতে একটি সুনির্দিষ্ট সাত দিনের রূপরেখাও তুলে ধরেছেন আব্বাস আরাগচি। তার প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ বন্ধ ঘোষণা করে, জব্দকৃত ইরানি সম্পদ অবমুক্ত করে, দেশটির ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয় এবং তেল বিক্রির পথ সুগম করে, তবে তেহরান কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে রাজি আছে। বিশ্ব বাণিজ্যের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এই জলপথটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হিসাব অনুযায়ী, ওয়াশিংটন সদিচ্ছা দেখালে মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যেই প্রয়োজনীয় শর্তগুলো বাস্তবায়ন করা সম্ভব। এরপর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে এবং সপ্তম দিনে উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে নতুন করে বৈঠকে বসবে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং পরবর্তী সামুদ্রিক অবরোধের কারণে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই রুটটির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page