মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
মোংলা বন্দরে দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণে ৩৪ কোটি ডলার ঋণ দেবে চীন বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবদুল হাই শিকদার ভারতে চলমান আন্দোলনের ভবিষ্যৎ কী? ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে মন্দা ও মূল্যস্ফীতি মোকাবিলার গবেষণায় এ বছর নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত করতে হবে: এমপি মিলন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার নোবেল পাওয়ার খবর কখন পেলেন শ্রেণিকক্ষে খাট পেতে থাকছেন কলেজ অধ্যক্ষ গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি কীভাবে নেবে?

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ মন্ত্রিসভার

Reporter Name

জাতীয় ডেস্ক: বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানিসংকট মোকাবিলা এবং দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে মন্ত্রিসভা। সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে দেশের সামগ্রিক জ্বালানি খাতের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠক সূত্রে আরও জানা যায়, কেবল নীতিমালার মধ্যে সীমাবদ্ধ না রেখে নবায়নযোগ্য জ্বালানির সুফল যাতে মাঠপর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব এই খাতের দ্রুত প্রসারের মাধ্যমে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ওপর চাপ কমানোর তাগিদ দেওয়া হয়।

নবায়নযোগ্য জ্বালানি প্রসারের পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থের বিষয়গুলোতেও কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, যেকোনো ধরনের ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থ যেন কোনোভাবেই দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সীমান্ত ও বন্দর কর্তৃপক্ষকে অধিকতর সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছে মন্ত্রিসভা, যাতে জনদুর্ভোগ কমানোর পাশাপাশি সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page