বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর মাল্টা ৫০০ টাকায় বিক্রি হওয়া গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী সরকারি ব্যাংকের ১১ জিএমকে ডিএমডি পদে পদোন্নতি বাংলাদেশের অর্থনীতির রিপোর্ট কার্ড: কোথায় স্বস্তি, কোথায় বড় বিপদ পচা দাঁত থেকে ব্লুটুথ! জেনে নিন এর পেছনের হাজার বছরের পুরোনো গল্প বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে সুপারিশ আদালতের মর্যাদা: কর্তৃত্বে, না সংযমে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের ৯৪ শতাংশ পদ ফাঁকা সরিষার তেল বেশি উপকারী নাকি সয়াবিন তেল

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে সুপারিশ

Reporter Name

জাতীয় ডেস্ক: দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসীরা যেন কোনো ধরনের অবহেলা বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হন, সে বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর জোরালো সুপারিশ করা হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। কমিটির বৈঠকে প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং তাঁদের সার্বিক সেবা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

বৈঠকে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে চার লাখ ৩২ হাজারের বেশি কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে গমন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীও রয়েছেন এবং এই সময়ে দেশের অর্থনীতিতে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ বজায় রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে ইরান থেকে নারী ও শিশুসহ ঝুঁকিতে থাকা প্রায় দুইশ জন নাগরিককে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

অন্যদিকে, বিমান পরিবহন খাতের সম্প্রসারণের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস আরও নতুন ছয়টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা হাতে নিয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। বর্তমানে বিশ্বের পনেরোটি দেশের তেইশটি গন্তব্যে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল করছে এবং বহরে একুশটি উড়োজাহাজ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবিষ্যতে লাভজনক রুটগুলোতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মালদ্বীপের মালে, চীনের কুনমিং ও উহান, ইন্দোনেশিয়ার জাকার্তা, দক্ষিণ কোরিয়ার সিউল এবং অস্ট্রেলিয়ার সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাহরাইনে পুনরায় ফ্লাইট চলাচল শুরু এবং প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রুটেও ফ্লাইট চালুর কার্যক্রম অব্যাহত রেখেছে বিমান কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page