বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
টিকটকে কেনাকাটায় নতুন সুবিধা চীনের ক্ষমতাবান নেতা হওয়ার আগে সবকিছু হারিয়েছিলেন শি জিনপিং হস্তশিল্পে মাসে তিন লাখ টাকা আয় আঞ্জুয়ারার অনেক উঁচু থেকে পিঁপড়া ফেলে দিলে মরে না কেন ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক, জিন্নাতের মনে পড়ছে বাবাকে গবেষণা বলছে হাড়ের যত্নে বড় ভূমিকা রাখতে পারে তিল চুয়েট-সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: দুই শিক্ষাপ্রতিষ্ঠানে স্থবিরতা চাঁপাইনবাবগঞ্জ: মধ্যরাতে সারিতে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা মসজিদের বিদ্যুৎ নীতিমালা ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির

সরাসরি তালিকাভুক্তিতে ফিরল বেসরকারি কোম্পানি

Reporter Name

দেশের পুঁজিবাজারে দীর্ঘ সাড়ে ১৬ বছর পর বেসরকারি কোম্পানির জন্য সরাসরি তালিকাভুক্তির সুযোগ উন্মুক্ত করেছে সরকার। পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে এই সংক্রান্ত আগের নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে এখন থেকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েই বড় বড় বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠান স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারবে। এতদিন এই বিশেষ সুবিধা কেবল সরকারি প্রতিষ্ঠানের জন্য সংরক্ষিত ছিল, যা এখন থেকে দেশের পুরো করপোরেট খাতের জন্যই প্রযোজ্য হলো।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ২০১০ সালের ১ ফেব্রুয়ারি জারি করা পুরোনো নিষেধাজ্ঞাটি বাতিল করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের করা সুনির্দিষ্ট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। এই পরিবর্তনের ফলে দেশের দুই প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি নামী বেসরকারি ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণের পথ সুগম হলো।

অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পর পরই নড়েচড়ে বসেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সরাসরি তালিকাভুক্তি প্রক্রিয়া মসৃণ ও নিয়মতান্ত্রিক করতে সংস্থাটি একটি জরুরি কমিশন সভার আয়োজন করেছে। যেখানে নতুন বিধিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এবং পরবর্তীতে তা জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করা হবে। নতুন খসড়া বিধিমালায় নির্দিষ্ট মাপকাঠির বড় দেশীয় কোম্পানি, বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং বৃহৎ প্রযুক্তি ও টেলিকম অবকাঠামো প্রতিষ্ঠানগুলোর জন্য এই সুযোগ পাওয়ার বিষয়টি পরিষ্কার করা হয়েছে।

বিশ্লেষকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও এর কিছু অন্তর্নিহিত ঝুঁকি ও চ্যালেঞ্জের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। অর্থনীতিবিদ ও বাজার সংশ্লিষ্টদের মতে, সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে ভালো মানের কোম্পানি বাজারে এলে বিনিয়োগের বিকল্প বাড়বে এবং বাজারে স্বচ্ছতা ও সুশাসন আসবে। তবে অতীতে ২০১০ সালের মন্দার পর অনিয়ম ও কারসাজির ইতিহাস থাকায় নতুন ব্যবস্থায় যাতে কোনো অযোগ্য প্রতিষ্ঠান সুযোগ না পায়, সেদিকে কঠোর নজরদারি রাখার তাগিদ দেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং শেয়ারের সঠিক মূল্য নির্ধারণে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর শর্ত ও নজরদারির মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page