সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশঃ
​দৈনিক মানব দর্পণ মিডিয়া তালিকাভুক্ত (প্রক্রিয়াধীন) নিউজ পোর্টালে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীদের ০১৭১০-১১৯৭১১ (WhatsApp) অথবা office@manobdarpan.com ইমেইলে বায়োডাটা পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
শিরোনাম :
ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য? শিগগির আসছে বড় ঘোষণা বান্ধবীর বাবার ধর্ষণের শিকার সাত বছরের শিশু, হত্যার পর ঘরেই মাটিচাপা ইউক্রেনের ট্রেনে রুশ হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইউরোপীয় নেতারা সোনার ভরি কত আজ? ৫ কোটি টাকা ব্যয়ে শোধনাগার, ২ বছরেও মিলছে না সুপেয় পানি একটি দল ধর্মের নামে রাজনীতি করে সমাজে দোজখের আগুন জ্বালাচ্ছে : রিজভী ইরান যুদ্ধ ব্রিকস সম্পর্ক নতুন করে তৈরি করছে, যদিও বিভেদ এখনো আছে বক শিকার করায় ৭ দিনের কারাদণ্ড, জরিমানা ৫০ টাকা

৫ কোটি টাকা ব্যয়ে শোধনাগার, ২ বছরেও মিলছে না সুপেয় পানি

Reporter Name

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক পানি শোধনাগার দীর্ঘ দুই বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। সরকারের এত বড় একটি উন্নয়ন প্রকল্প সম্পন্ন হওয়ার পরও তা থেকে কোনো ধরনের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। ফলে স্থানীয়দের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট কাটেনি, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রকল্পটি চালুর কোনো উদ্যোগ নেওয়া না হওয়ায় বাধ্য হয়েই পৌরবাসী নানা কর্মসূচি হাতে নিতে শুরু করেছেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সুন্দরগঞ্জ পৌরসভার প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতার সমালোচনা করেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিপুল পরিমাণ সরকারি অর্থ খরচ করে এই শোধনাগার নির্মাণ করা হলেও সাধারণ মানুষের ঘরে এক ফোঁটাও সুপেয় পানি পৌঁছাচ্ছে না। প্রকল্পটির কাজ শেষ হওয়ার দীর্ঘদিন পরও এটি চালু না হওয়াকে চরম দায়িত্বহীনতা বলে উল্লেখ করেন তারা।

শুধু পানির সংকটই নয়, মানববন্ধনে পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের মান নিয়েও ক্ষোভ ঝেড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, পৌরসভার রাস্তাঘাট ও ড্রেনেজ নির্মাণের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে এবং অনেক ক্ষেত্রেই কাজের মান অত্যন্ত নিম্নমানের হচ্ছে। এই অনিয়ম ও ধীরগতির তীব্র প্রতিবাদ জানিয়ে তারা দ্রুত এসব কাজের গুণগত মান নিশ্চিত করার জোরালো দাবি জানান। জনস্বার্থে এসব অবকাঠামোগত উন্নয়ন কাজ যেন সঠিকভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেন তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু এবং স্থানীয় নাগরিক এনামুল হক, সাইফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ ও শাহিন আলম প্রমুখ। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী পনেরো দিনের মধ্যে শোধনাগারটি চালু করে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা আলটিমেটাম দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page