এসএসসি ২০০৬ ও এইচএসসি ২০০৮ ব্যাচের উত্তরা জোনের উদ্যোগে এক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৬ মার্চ) রাজধানীর উত্তরা এলাকায় এই আয়োজন করা হয়।
রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে আয়োজিত এই ইফতার মাহফিলে ব্যাচের অর্ধশতাধিক বন্ধু একত্রিত হন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে তারা পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং পরস্পরের খোঁজখবর নেন।
আয়োজকরা জানান, ব্যস্ত জীবনের মাঝেও বন্ধুদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখতে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
ইফতার শেষে দেশ, জাতি এবং সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।