আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পেলে তাঁদের বিরুদ্ধে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশনা দিয়েছে পুলিশ প্রশাসন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ সুপারদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর পুনরায় সংগঠিত হয়ে মাঠপর্যায়ে সক্রিয় হতে পারেন বলে মনে করা হবে, তাঁদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। তবে যারা এ ধরনের তৎপরতা চালানোর সক্ষম নন, তাঁদের ক্ষেত্রে আপাতত পুনরায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন নেই।
এ নির্দেশনা রাজশাহী রেঞ্জের অন্তর্ভুক্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর